বিজ্ঞাপন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহি (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে লোহাগাড়া থানাধীন দক্ষিণ লোহাগাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন মাহি।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড়া গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরএমএন/আরএফ