বিজ্ঞাপন

পোস্টিংয়ের নামে প্রতারণা, পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান

পোস্টিংয়ের নামে প্রতারণা, পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান

পোস্টিংয়ের নামে প্রতারণা ও অর্থ দাবির ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তরে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। প্রতারক চক্র গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জেইউ/এমএ