পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করে ছয় বছর আগে নিজের স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান ব্রিটেনের প্রিন্স হ্যারি। তবে তারা আবার নিজ দেশে ফিরে যাচ্ছেন।
এ নিয়ে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি তিনি ব্রিটিশ রাজ পরিবারের সদস্য হতেন তাহলে কখনো এ দুজনকে ফিরিয়ে নিতেন না। কারণ তারা রাজপরিবারের প্রতি শ্রদ্ধাশীল ছিল না।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তারা যুক্তরাষ্ট্র থেকে চলে যাচ্ছে আমি এজন্য খুশি। আমি তাদের ভক্ত ছিলাম না। আমি মনে করি তারা রাজপরিবারকে অনেক বেশি অসম্মান করেছে। এটি আমার পছন্দ হয়নি। মেগান মার্কেল যেভাবে রাজপরিবারের প্রতি আচার-আচরণ করেছে তা আমার পছন্দ হয়নি। আমার মতে মেগান রানী ও রাজার প্রতি ভয়াবহ অশ্রদ্ধাশীল ছিল।”
নিজের বাবা ও বর্তমান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কয়েকদিন আগে দেখা করেন প্রিন্স হ্যারি। এরপরই বাবার সঙ্গে তার সম্পর্ক আবারও ভালো হয়। কিন্তু বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে এখনো তার মনোমালিন্য আছে। ফলে তার কাছ থেকে এখনো তিনি দূরত্ব বজায় রেখে চলছেন।
তৃতীয় চার্লস এখন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এমন সময়ই বাবার কাছে ফিরে যাচ্ছেন প্রিন্স হ্যারি। হয়তবা তিনি তার ছেলের প্রতি নমনীয় হয়েছেন।
তবে ট্রাম্প বলেছেন, তিনি যদি রাজা তৃতীয় চার্লসের জায়গায় থাকতেন তাহলে কখনো এ দুজনকে ফিরিয়ে নিতেন না। তিনি বলেন, “সম্ভবত আমি ভিন্ন। আমি তাকে (প্রিন্স হ্যারি) ফিরিয়ে নিতাম না। আমি যদি রাজ পরিবার হতাম তাহলে আমি তাদের ফিরিয়ে নিতাম না।”
অনেকে মনে করেন, স্ত্রী মেগান মার্কেলের কারণেই পরিবারের সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক খারাপ হয়েছে। যারমধ্যে ট্রাম্পও আছেন। এ কারণে একাধিকবার তিনি সাবেক এ বলিউড নায়িকার সমালোচনা করেছেন।
এমটিআই
