• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের শীর্ষে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৩, ১৪:৫২
অ+
অ-
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের শীর্ষে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের সকল বিমানবন্দরে কমে গিয়েছিল কর্ম তৎপরতা। তবে সবকিছু স্বাভাবিক হয়ে আসে ২০২২ সালে। এরসঙ্গে ফিরে আসে বিমানবন্দরগুলোর প্রাণচঞ্চলতাও।

বিজ্ঞাপন

গত বছর অর্থাৎ ২০২২ সালে কোন বিমানবন্দর দিয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেছেন সেটির তালিকা প্রকাশ করেছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই)।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি ব্যস্ত ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। শুধু ২০২২ সাল নয়— এ বিমানবন্দরটি টানা ৯ বছর ব্যস্ততম বিমানবন্দরগুলোর শীর্ষে অবস্থান করছে। গত ৮ বছরের মতো এবারও এই ধারা অব্যাহত রাখল বিমানবন্দরটি।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে দুবাই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন ৬ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ৯৮১ জন মানুষ।

বিজ্ঞাপন

যা ২০২১ সালের তুলনায় ১২৭ শতাংশ বেশি। এছাড়া বছরের শেষ চার মাসে বিমান বন্দরটি দিয়ে যে পরিমাণ যাত্রী যাতায়াত করেছেন— সেটি মহামারির আগে যে পরিমাণ যাত্রী যাতায়াত করতেন সেটির সমান ছিল।

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলের সংখ্যা ও যাতায়াত বাড়তে থাকায় ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে ৭ কোটি ৮০ লাখ মানুষ দুবাই বিমানবন্দর ব্যবহার করবেন।

দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস জানিয়েছেন, আবারও বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকার শীর্ষে অবস্থান করায় তারা বেশ রোমাঞ্চিত। তিনি আরও জানিয়েছেন, তাদের লক্ষ্য সামনেও এ অবস্থান ধরে রাখা।

বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে ব্যস্ত ১০ বিমানবন্দরের তালিকা (২০২২ সাল)—

১। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর - ৬ কোটি ৬০ লাখ

২। হেথ্রু, যুক্তরাজ্য – ৫ কোটি ৮২ লাখ

৩। আমস্টারডাম, নেদারল্যান্ডস – ৫ কোটি ২৪ লাখ

৪। প্যারিস, ফ্রান্স – ৫ কোটি ১৭ লাখ

৫। ইস্তাম্বুল, তুরস্ক – ৪ কোটি ৮৫ লাখ

৬। ফ্রাঙ্কফ্রুট, জার্মানি – ৪ কোটি ৪৭ লাখ

৭। মাদ্রিদ, স্পেন – ৩ কোটি ৬২ লাখ

৮। দোহা, কাতার – ৩ কোটি ৫৭ লাখ

৯। সিঙ্গাপুর, সিঙ্গাপুর- ৩ কোটি ১৯ লাখ

১০। গ্যাটউইক, যুক্তরাজ্য- ৩ কোটি ১ লাখ

সূত্র: খালিজ টাইমস

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমানভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদসংযুক্ত আরব আমিরাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা