বিজ্ঞাপন

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যারাকে সেনাসদস্যের আত্মহত্যা

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যারাকে সেনাসদস্যের আত্মহত্যা

পাবনার ঈশ্বরদীতে জীব মোল্লা (২৭) নামে এক সেনাসদস্য গলায় ফাঁস নিয়ে মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারের স্নিগ্ধা বিল্ডিংয়ের তৃতীয় তলায় তার নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

সেনাসদস্যের গলায় ফাঁস নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান।

নিহত সজীব মোল্লা মানিকগঞ্জ জেলার ঘিওড় উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি প্রায় ৮ থেকে ৯ বছর ধরে সেনাবাহিনীতে চাকুরীরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ডিউটি শেষে সজীব নিজ কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও রশি ব্যবহার করে গলায় ফাঁস দেন।

পরে বিষয়টি জানাজানি হলে সহকর্মী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে তিনি মারা যান।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক গিয়ে নিহত সেনা সদস্যের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। এরপর ডেথ সার্টিফিকেটের জন্য তার মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তুহিন মোল্লা/এমটিআই

বিজ্ঞাপন