মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। দীর্ঘ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা রাস্তায় বসে পড়েন।
এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ।
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে প্রথমে শ্রীমঙ্গল ও পরে হবিগঞ্জের মিরপুর এলাকায় এনসিপি নেতাদের গাড়ি বহর আটকে দেওয়া হয়।
এসময় পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির অন্য নেতাদের। কথা বলার একপর্যায়ে হবিগঞ্জের মিরপুরের পুলিশের ব্যারিকেডের সামনে এনসিপির নেতারা বসে পড়েন।
নাহিদ ইসলামকে বলতে শোনা যায়, আপনারা কেন আমাদের গাড়ি আটকে দিয়েছেন। আমরা হবিগঞ্জ যাব আর এখানে আটকে দিয়েছেন। আমরা সেখানে মামলা করব।
আরকে
