• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

এবার ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হৃদয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ২০:৩২
অ+
অ-
এবার ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হৃদয়

চলমান ডিপিএলে মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন তাওহিদ হৃদয়ের শাস্তি কাণ্ড! এই ক্রিকেটার যেমন বারবার একই ঘটনা ঘটাচ্ছেন, তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শাস্তি দিতে গিয়ে (বিসিবি) জল ঘোলা করছে। সর্বশেষ খবর, আরো ৪ ম্যাচের জন্য হৃদয়কে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

আগে থেকেই হৃদয়ের নামের পাশে ছিল ৭টি ডিমেরিট পয়েন্ট। তার সঙ্গে গতকালকের ঘটনায় নতুন করে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর আম্পায়ারের প্রতি প্রতিক্রিয়া দেখান মোহামেডান অধিনায়ক। এরপর তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি।

আম্পায়ারের সঙ্গে মাঠে অসদাচারণ ও পরবর্তীতে শুনানিতে অংশ না নেওয়ায় ম্যাচ রেফারি আখতার আহমেদ লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার।

সবমিলিয়ে ৮ ডিমেরিট পয়েন্ট হওয়ায় ৪ ম্যাচের জন্য হৃদয়কে নিষিদ্ধ করেছে বিসিবি। এখন থেকেই হৃদয়ের ৪ ম্যাচের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আজ রোববার (২৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ডিপিডিসিএল ২০২৪-২৫ মৌসুমের আচরণবিধির ধারা ৫.২.৬ ধারা অনুসারে, ম্যাচ রেফারি আখতার আহমেদ ১০,০০০ টাকা জরিমানা এবং আরও একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দিয়েছেন।'

'ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসম্মতি প্রকাশ করায় বিসিবির আচরণবিধির ধারা ২.৮ এর অধীনে লেভেল-১ অপরাধের করেছেন হৃদয়। লেভেল ১ অপরাধের জন্য সর্বনিম্ন সতর্কতা এবং সর্বোচ্চ ৪০,০০০ টাকা জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে রয়েছে।'

'সর্বশেষ একটি ডিমেরিট পয়েন্টের ফলে হৃদয়ের মোট আটটি ডিমেরিট পয়েন্ট হয়েছে। যার মধ্যে আগে থেকেই তার নামের পাশে ৭টি ডিমেরিট পয়েন্ট ছিল। ফলস্বরূপ, তিনি তাৎক্ষণিকভাবে  চার ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করবেন।'

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তাওহীদ হৃদয়বাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

Google News
পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম